সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১ লাখ ‘জন্ম নিরোধক পণ্য’ বিলি: শিরোনামে দক্ষিণ কোরিয়া

১ লাখ ‘জন্ম নিরোধক পণ্য’ বিলি: শিরোনামে দক্ষিণ কোরিয়া

সুস্থ যৌনতার বার্তা দিতে অলিম্পিককেই বেছে নিল দক্ষিণ কোরিয়া। গ্রাম শহর, নগর বন্দর, সবখানে জন্ম নিরোধক পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি যৌনতা নিয়ে যাবতীয় ভ্রান্ত ধারণা ভাঙতে প্রচার চালিয়েছে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে চলেছে জন্ম নিরোধক পণ্য বিলিও।

শীতকালীন অলিম্পিককের আগে সে দেশে ১ লাখ জন্ম নিরোধক পণ্য বিলি করেছে কনভিনিয়েন্স কো নামের জন্ম নিরোধক পণ্য প্রস্তুতকারী সংস্থাটি।
তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ১০ হাজার জন্ম নিরোধক পণ্য বিলি করেছে দক্ষিণ কোরিয়ার এইডস নির্মূল প্রকল্পের প্রচারকারী সংস্থাও।

উল্লেখ্য, ২০১৬ সালে রিওতে অনুষ্ঠিত অলিম্পিকে ৪ লাখ ৫০ হাজার জন্ম নিরোধক পণ্য বিলি করা হয়েছিল। সে বারের তুলনায় পিয়ংচাং-এ অনুষ্ঠিত এবারের শীতকালীন অলিমপিক্সে সেই হিসেবে মাত্র অর্ধেক জন্ম নিরোধক পণ্যই বিলি করা হয়েছে।

তবে দক্ষিণ কোরিয়ার এই অভিনব প্রচার প্রগতির দৃষ্টিকোণ সাড়া ফেলেছে। আড়ালে না এখন যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারছে কোরিয়ানরা। ব্যাপারটি আলোচনা চলছে সোশ্যাল মাধ্যমেও।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া বিশ্বের সেই দেশগুলির মধ্যে শীর্ষে যেখানে গণহারে গর্ভপাত হয়। দক্ষিণ কোরিয়ায় শেষ জন্ম নিরোধক পণ্য’র বিজ্ঞাপন সম্প্রচারিত হয়েছিল ২০১৩ সালে।

এইডস নিয়ে প্রচারাভিযান হয়েছিল তারও এক দশক আগে। এমন পরিস্থিতিতে জন্ম নিরোধক পণ্য বিলি এবং তার ফলে যৌন সচেতনতার পাঠ দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্যকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com