রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বোচাগঞ্জে নতুন করে স্বপ্ন বুনবে ৪৩০টি ভূমিহীন পরিবার

বোচাগঞ্জে নতুন করে স্বপ্ন বুনবে ৪৩০টি ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের জন্য লাল সবুজ টিনের চালার ঘড় নির্মাণ চলছে পুরোদমে।বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মধ্যে সুলতাপুর ২০ মুড়িয়ালায় ১১ রুহিগাঁও ৮ বাসুদেবপুর ৪০ পরিয়ালপুর ৪৮ রনটি ১৪ দকচাই ৮ হরিপুর ৮ বড়গাও ১১ সুকদেকপুর ১০ দাড়িয়াপুকুর ২০ মহেষপুর ৫ বনুয়াপাড়া ৭ মাহালীপাড়া ৮টিসহ মোট ৪৩০ টি সরকারী খাস জমিতে পাকা বাড়ী নির্মান এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এই কনকনে শীতকে উপেক্ষা করে গৃহহীনদের জন্য বাড়ী নির্মানের কাজ তদারকি করতে ছুটে চলছেন গ্রামের পর গ্রাম। তাকে সহযোগীতা করছেন ভুমি অফিসের সার্ভেয়ার মো. খায়রুল ইসলাম। ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রায়ন-২ প্রকল্পের ৪৩০টি বাড়ী নির্মানের কাজ সুলতানপুরসহ কয়েকটি এলাকায় প্রায় শেষের পথে।  রাত দিন এককরে কাজ করছেন নির্মান শ্রমিকেরা। আশ্রায়ন-২ প্রকল্পের কাজ শেষ হলে প্রাকৃতিক পরিবেশে  সুন্দর মনোরম পরিবেশে বসবাস করবে ভুমিহীন ৪৩০টি পরিবার। সেই সাথে স্বপ্ন বুনবে আগামীর পথচলার। জাতীর জনকের জন্মশত বাষির্কীতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার থেকেই জন্ম নিবে শত মুজিব, বলছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল বলেন, প্রতিটি বাড়ী  ২০ ফুট বাই ২২ ফুট প্রস্তের ২টি কামরা ১টি রান্না ঘড় ১টি টয়লেটসহ বারান্দা ও খোলা  উঠান। যা নির্মাণ ব্যায় রাখা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। আশা করছি দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ করে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রির দেয়া উপহার তুলে দিতে পারবো। ৭০ টি দলীল সম্পাদনের জন্য প্রস্তুুত করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com