শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এবার ডাবলিন শহর কেড়ে নিল সু চির সম্মাননা

এবার ডাবলিন শহর কেড়ে নিল সু চির সম্মাননা

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি যখন গৃহবন্দী, তখন তাঁকে পুরস্কারটি দিয়ে সম্মানিত করেছিল আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কর্তৃপক্ষ। রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধে সু চির ভূমিকার প্রতিবাদ হিসেবে সেই পুরস্কারটিই এবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আইরিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বুধবার ডাবলিন শহরের কাউন্সিলররা সু চিকে দেওয়া ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ পুরস্কারটি প্রত্যাহার করে নেওয়ার প্রশ্নে ভোট দেন। সরকারি সংবাদমাধ্যম আরটিই বলেছে, ওই ভোটে ৫৯টি ভোট পুরস্কার প্রত্যাহার করে নেওয়ার পক্ষে পড়ে। বাকি তিন ভোটের দুটি পড়ে বিপক্ষে। একজন কাউন্সিলর ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
গত আগস্টে মিয়ানমারের রাখাইনে সন্ত্রাস দমনের নামে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এরপর থেকে ৬ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই রোহিঙ্গাদের সবাই অভিযোগ করেছে, মিয়ানমারের সেনারা হত্যা, ধর্ষণ ও রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। এই দমন-পীড়নের মধ্যেও নীরব থাকেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
আয়ারল্যান্ডের সংবাদপত্র আইরিশ ইনডিপেনডেন্টকে ডাবলিনের কাউন্সিলর সিয়েরান পেরি বলেন, রোহিঙ্গাদের ওপর এই দমন-পীড়ন আর চলতে দেওয়া যায় না।
বিখ্যাত আইরিশ সংগীত ব্যক্তিত্ব বব গেলডফ সু চির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ ফিরিয়ে দেওয়ার এক মাস পর এই পদক্ষেপ নিল শহরটির কর্তৃপক্ষ।
এর আগে গত অক্টোবরে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে দেওয়া সু চির ‘ফ্রিডম অব দ্য সিটি’ অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নেয়।
আরও সংবাদ
বিষয়:

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com