বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ঢাকা-খুলনা মহাসড়কে এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কে এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার দুপুরে রোগীবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত। এছাড়া গুরুতর আহত হয়েছে ৩জন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি রোগীবাহী এ্যম্বুলেন্স শুক্রবার দুপুর ১টার সময় শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুরের বড়কেশবপুর স্থানে এসে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ্যম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন।

নিহতরা হলেন বরিশালের উজিরপুর থানার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম(৫৫) অপরজন হলেন বরিশালের উজিরপুর থানার পূর্ব দামুড়া গ্রামের মোঃ জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান(১৭)। তাৎক্ষনি স্থানীয়দের সহযোগিতায় শিবচর হাইওয়ে পুলিশ ৩জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। শিবচর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সোহরাব আহমেদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত ৩জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া এম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com