রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সাভারে ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

সাভারে ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় নিজ মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের মামলায় অধ্যক্ষ মাওলানা তৌহিদ বিন আজহারকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

গ্রেপ্তারর মাওলানা তৌহিদ বিন আজহার নাটোর জেলার গুরদাসপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় থেকে দুটি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, গত কয়েক দিন আগে মাওলানা তৌহিদ বিন আজহারের স্ত্রী বাসায় ছিল না। সেই সুযোগে কৌশলে ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে এক সহপাঠীর মাধ্যমে চিরকুট লিখে পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্রী। ভুক্তভোগীর বাবা বিষয়টি জানার পর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ভুক্তভোগী শিশুকে ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com