বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
সুনামগঞ্জে ধর্ষণে অন্তঃস্বত্ত্বা এতিম শিশু, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সুনামগঞ্জে ধর্ষণে অন্তঃস্বত্ত্বা এতিম শিশু, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক হাফেজ সোলেমান আলী। ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ: সুনামগঞ্জের ছাতকে ধর্ষণের শিকার ১৩ বছর বয়সী এতিম কিশোরী দুই মাসের অন্তঃস্বত্ত্বা হওয়ার মামলায় গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক হাফেজ সোলেমান আলী (২৬) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক হাফেজ সোলেমান আলীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক জোনের বিচারক বেলাল উদ্দীনের আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।

হাফেজ সোলেমান আলী ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের ক্বারী আপ্তাব আলীর ছেলে। তিনি হবিগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

পুলিশ জানায়, গত বছরের ৫ নভেম্বর ওই কিশোরীকে ছাতক উপজেলার জাতুয়া গ্রামে বড় বোনের বাড়িতে ধর্ষণ করেন হাফেজ সোলেমান আলী। এরপর নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এক পর্যায়ে কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গ্রামের লোকজনের চাপে বিয়ের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন হাফেজ সোলেমান আলী। কিন্তু নানা অজুহাতে কালক্ষেপণ করে এক পর্যায়ে বিয়ে করতে অসম্মতি জানায় সোলেমানের পরিবার। এঘটনায় গত ২৫ জানুয়ারি হাফেজ সোলেমান আলীর বিরুদ্ধে ছাতক থানায় অভিযোগ করেন কিশোরীর বড় বোন। বুধবার সকালে পুলিশ অভিযুক্ত হাফেজ সোলেমান আলীকে সিলেট নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ওই কিশোরী আদালতে জবানবন্দী দেয় এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com