মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার গুণ, শীর্ষে ঢাকা!

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার গুণ, শীর্ষে ঢাকা!

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষার পর অবশেষে করোনাভাইরাসের তাণ্ডবের মাঝে বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী।

এর আগের বছর মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।

মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সাধারণ ৯টি বোর্ড থেকে এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।

এ বছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন, চট্টগ্রাম থেকে ১২ হাজার ১৪৩, বরিশাল থেকে ৫ হাজার ৫৬৮, ময়মনসিংহ থেকে ১০ হাজার ৪০, যশোর থেকে ১২ হাজার ৮৯২, রাজশাহী থেকে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লা থেকে ৯ হাজার ৩৬৪, সিলেট থেকে ৪ হাজার ২৪২ এবং দিনাজপুর বোর্ড থেকে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।

এর আগে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com