রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
শেরপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

শেরপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: শেরপুর সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। আজ রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তিনি আরো জানান, সিএনজিকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com