রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
“চাঁদা দাবি করায় আগৈলঝাড়ায় পাঁচ বাহিনীর প্রধান রাসেল গ্রেফতার”

“চাঁদা দাবি করায় আগৈলঝাড়ায় পাঁচ বাহিনীর প্রধান রাসেল গ্রেফতার”

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় উড়ো চিঠি দিয়ে ব্যবসায়ির কাছে বিপুল অংকের চাঁদা দাবি করা পাঁচ বাহিনীর প্রধান রাসেল পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লাল বাহিনীর প্রধান দাবিদার রাসেল হাওলাদার(২০) উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল পুলিশের কাছে উড়োচিঠি দেয়া ও চাঁদা দাবির সত্যতা স্বীকার করেছেন। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ি পরিমল ঘোষ বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করেন, যার নং-০১(৪-২-২০২১)। থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলার গৈলা বাজারে মিষ্টি ব্যবসায়ি ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক ও মধ্য শিহিপাশা গ্রামের মৃত কৃষ্ণ কান্ত ঘোষের ছেলে পরিমল ঘোষের কাছে গত ২৯জানুয়ারি একটি খামে “পাঁচ বাহিনীর নামে” একটি উড়ো চিঠিতে আসন্ন ২০২১ সালের নির্বাচন উপলক্ষে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি থানা পুলিশ, নেতা, আমলা কাউকে না জানানোর পাশাপাশি আগামী ১০বছরে তাকে আর কোন টাকা দিতে হবে না জানিয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে একটি মিষ্টির প্যাকেটে গোয়াল ঘরে রেখে দেয়ার হুমকি দেয় কথিত পাঁচ বাহিনী। বিষয়টি নিয়ে ব্যবসায়ি পরিমল ঘোষ স্থানীয়দের সাথে আলাপ করে জানতে পারেন যে, তার ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছর যাবত দুধ সরবরাহকারী দক্ষিণ শিহিপাশা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২০) ঘটনার সাথে জড়িত। মামলা দায়েরের পরে ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাঁচ বাহিনীর প্রধান রাসেল হাওলাদারকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com