বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
বেনাপোলে ১৮৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারী আটক

বেনাপোলে ১৮৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারী আটক

নিজস্ব সংবাদদাতা: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল সীমান্তের দূর্গাপুর গ্রাম থেকে পোর্টথানা পুলিশ দের আটক করে।

আটক আসামিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মৃত লালচান মাঝীর ছেলে ইমরান হোসেন (৩০), দৌলতপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মাহাবুর (২১) ও  খুলনার খালিশপুর গ্রামের মৃত ফারুক ফারাজীর ছেলে বিল্লাহ ফারাজী (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত থেকে মাদক দিয়ে কয়েকজন শহরের দিকে যাচ্ছে। এসময় বেনাপোলের  দূর্গাপুর গ্রামের সাত্তারের বাড়ির সামনে ধাওয়া করে তিন জনকে ধরা হয়। এসময় তাদের কাছ থেকে১৮৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com