মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
দুই শতাংশ জমি কিনে হলেও ঘর তৈরি করে দেয়া হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

দুই শতাংশ জমি কিনে হলেও ঘর তৈরি করে দেয়া হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, কেউ আর অন্যের ঘরের বারান্দায়, গাছের নীচে বা রাস্তায় ঘুমাবে না। যাদের ঘর নেই, তারা সকলেই ঘর পাবে। যার জমি নাই, ঘর নাই, মাননীয় প্রধানমন্ত্রী তাকে খাসজমি বন্দোবস্ত করে ওই জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করেছেন। যদি এলাকায় খাস জমি না পাওয়া যায়, তাহলে দুই শতাংশ জমি কিনে হলেও ঘর তৈরি করে দেয়া হবে।

প্রতিমন্ত্রী শুক্রবার রাত ৯টায় নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য উৎপাদকারী সমিতিকে পিকআপ ভ্যান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাসেম, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কবীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, মাছের বিচরণক্ষেত্র খাল, বিল, পুকুর ভরাট করা যাবে না। ভরাট বা দখল হয়ে যাওয়া খাল উদ্ধার করতে হবে। মৌজা-নকশা দেখে সার্ভেয়ার দিয়ে ভরাট খাল খুঁজে বের করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেন তিনি। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী মৎস্য উৎপাদনকারী সমিতির সভাপতি ও সম্পাদকের হাতে পিকআপের চাবি তুলে দেন।

মৎস্য কর্মকর্তা জানান, উপজেলায় উৎপাদিত মৎস্য বাজারজাতকরণে সহায়তাদানের লক্ষ্যে সরকার ভর্তুকীমূল্যে মৎস্য উৎপাদনকারী সমিতিকে পিকআপ ভ্যান প্রদান করেছে। পিকআপের মূল্য ২২ লাথ টাকা। এর মধ্যে সমিতিকে ১৬ লাখ ২৫ হাজার টাকা প্রদান করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com