রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ‌‌১১

কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ‌‌১১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

যশোর থেকে ওই বাসটি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় পথিমধ্যে বাসটি কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com