শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু

মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হওয়া এক নারীর মৃত্যু হয়েছে। গুলি বিদ্ধ হওয়ার পর থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তিনি।  মায়া থ্যা থ্যা খাইং নামের ২০ বছর বয়সী ওই নারীই মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রাণ হারানো প্রথম বিক্ষোভকারী। গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের রাজধানী নেপিডোতে বিক্ষোভের সময়ে তিনি আহত হন। এদিন বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট, জলকামান ও লাইভ রাউন্ড ব্যবহার করে ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে।

ওই দিনের পর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার ভাই ইয়ে হতুত অং বলেন, আমার খুব কষ্ট হচ্ছে আর আমার কিছু বলার নেই। ওই সময়ে নাম ছাড়াই মেডিক্যাল কর্মকর্তাদের বরাতে বিবিসি বার্মিজ জানিয়েছিল, মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে। তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী। পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে।  বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com