মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের লাঠিপেটা, আটক ১১

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের লাঠিপেটা, আটক ১১

পূর্ব ঘোষণা মোতাবেক রাজধানীর নয়াপল্টনে দলীয় কাযালয়ের সামনে বিএনপির কালো পতাকা প্রদর্শনের আগেই জড়ো হওয়া নেতা-কর্মীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ। খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আজ শনিবার ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি দিয়েছিল বিএনপি।

আজ সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে ছিল। খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান শুরু করেন তারা। পরে কার্যালয়ের সামনে থেকে মিছিল করার সময় বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তাদেরকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের আগে থেকে নগরীর বিভিন্ন স্পট থেকে দলে দলে নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় অফিসের সামনে এসে জড়ো হওয়ায় আগে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে বিপুল পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা অবস্থান নিয়ে ছিল।

সেখানে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com