রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বেনাপোলে ছিনতাই হওয়া টাকা ২৪ ঘন্টা পর উদ্ধার

বেনাপোলে ছিনতাই হওয়া টাকা ২৪ ঘন্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বেনাপোলের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ৮ লাখ টাকা ছিনতাই হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টাকা উদ্ধারসহ মাস্ক পরা তিন দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগানও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আহসানের ছেলে সুমন (২৫), একই গ্রামের আবু তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার (২৫) ও ভবেরবেড় গ্রামের নুরুর ছেলে নোমান (১৯)।

বুধবার রাতেই তাদের গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ৭ লাখ ৬৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।   বৃহস্পতিবার বিকালে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, বুধবার বেলা পৌনে ১২টার দিকে বেনাপোলের ব্যবসায়ী শরীফের কর্মচারী শিমুল হোসেন টুটুল শার্শা উপজেলার নাভারণ এলাকার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর টাকাসহ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ব্যাংকের বেনাপোল শাখায় জমা দিতে। ওইসময় শরীফ তাকে ব্যাংকে ৬ লাখ টাকা জমা এবং ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যেতে বলেন। টুটুল ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় শার্শার মাঠপাড়া গ্রামে নুর হোসেনের বাড়ির সামনে পৌঁছালে সুজন, আনোয়ার ও নোমান তার কাছ থেকে ওই টকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ মাঠে নামে। তারা প্রযুক্তি ব্যবহার করে ওই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। একইসাথে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৭ লাখ ৬৪ হাজার টাকা উদ্ধার করেন। পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করে।

তিনি বলেন, তিনতাইকারী সুজনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ঘটনায় শার্শা থানায় মামলা (২৪/২৪.০২.২১) হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com