বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
শেরপুরে ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার

শেরপুরে ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ৯৯৯-এ ফোন করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শেরপুরের শ্রীবরদী উপজেলার চরশিমুলচূড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ওই নারীর মা বাদী হয়ে তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আসামিরা হচ্ছে- জহুর আলীর ছেলে সাহেদ আলী (৪৫), মিস্টার মিয়ার ছেলে (১৪) এবং আকতার হোসেনের কিশোর ছেলে (১৪)।

জানা যায়, বাবার মৃত্যুর পর প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাস করেন মা। প্রতিবেশী সাহেদ আলী ও মিস্টার মিয়ার ছেলের সহযোগিতায় গ্রেপ্তার কিশোর ওই নারীকে ধর্ষণ করে। ওই কিশোর গত ১০ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় রাতেই ওই নারীকে ধর্ষণ করে। গত ২২ ফেব্রুয়ারি রাতে তাকে ধর্ষণ করার সময় তার চিৎকার শোনে প্রতিবেশিরা এগিয়ে আসে। এ সময় ধর্ষণকারী এবং সহযোগিরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ৯৯৯-এ ফোন করলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই শফিকুর রহমান জানান, মেয়েটি প্রতিবন্ধী। এ সুযোগে বখাটেরা তাকে ধর্ষণ করে। ঘটনাটি নিয়ে প্রতিবন্ধী মেয়েটির মা লাল মনি বাদী হয়ে ওই তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com