রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কলাপাড়ায় প্র্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকের মৃত্যু

কলাপাড়ায় প্র্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়ায় প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করার পর প্রেমিক রাজু (২২)’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রাজু পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব খানের ছেলে। প্রেমিকা একই ইউনিয়নের আলিপুর গ্রামের এমাদুল আকনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাজু ও ওই যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারির ভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে গত বছর ওই যুবতীকে অন্যত্র বিয়ে দেয়। পরে গতকাল রাতে তারা দুইজন একসঙ্গে বিষপান করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রেমিক রাজুকে মৃত ঘোষণা করে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com