রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
লক্ষ্মীপুরে পিকআপ উল্টে মা-মেয়েসহ ৩ প্রাণ

লক্ষ্মীপুরে পিকআপ উল্টে মা-মেয়েসহ ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে সড়কের পাশের সবজি গাছে পানি দেওয়ার সময় পিকআপ চাপা পড়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরচামিতা গ্রামের লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতারা হলেন- সর্দার বাড়ির মৃত বাবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে জান্নাত (১১), পার্শ্ববর্তী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাছুম। কিছুদিন আগে চরচামিতা গ্রামে মাছুম নানার বাড়িতে বেড়াতে আসে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সড়কের পাশে খাল পাড়ে রোপণ করা সবজি গাছে রাহেলা পানি দিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে মেয়ে জান্নাত এবং মাছুম ছিল। পিকআপটি (নোয়াখালী শ ১১-০১৭১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তাদের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাহেলা বেগম মারা যান। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক আহত দুই শিশুকেও মৃত ঘোষণা করেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, পিকআপ উল্টে গায়ে পড়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে চালককে আটকের চেষ্টা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com