শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে নূর আলী ওরফে নূর আলী মেম্বার (৫০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ছেলে ইব্রাহিমও (১৬) গুলিবিদ্ধ হয়েছে।

রোববার (৭ মার্চ) রাত ৮টার দিকে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর আলী উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, রোববার অভয়নগর থানা পুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নূর আলী ও তার ছেলে। শুভরাড়া ইউনিয়নের বাববুরহাট এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা কাছ থেকে তাদের গুলি করেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা নূর আলী। তার ছেলে ইব্রাহিমের পায়ে গুলিবিদ্ধ হয়।

ইব্রাহিমকে হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com