মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকি পাঁচজন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ২৬ বছর বয়সী পোশাক শ্রমিক মিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

নিহতের স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের ছেলে মিনহাজ, মিশালের দুই শ্যালক মো. মাহফুজ (২৪) ও সাব্বির হোসেন (১৫) হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু বলেন, ‘তাদের অবস্থাও আশঙ্কাজনক। ১০ থেকে ৮০ শতাংশ দগ্ধ তাদের শরীর।’

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। বিস্ফোরণে ঘরের জানালার কাচ ভেঙে গেছে। পুড়ে গেছে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসের সিলিন্ডারের মুখ থেকে গ্যাস লিকেজ হয়ে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। বিদ্যুতের স্পার্ক অথবা মশাল কয়েল জ্বালাতে গেলে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com