রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
শীতের পর রাজধানীজুড়ে প্রথম বৃষ্টি

শীতের পর রাজধানীজুড়ে প্রথম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক দিনের গরম থেকে কিছুটা স্বস্তি পেল নগরবাসি। আজ শনিবার নগরজুড়ে নেমেছে বৃষ্টি। দুপুরের পর থেকেই রাজধানীর আকাশে ছিল মেঘের ঘনঘটা। মেলেনি রোদের দেখা। বৃষ্টি আসবে আসবে করতে করতে এসেই গেল, তাও আবার বেশ জোরেসোরেই। সাথে ঝড়।  শীতের পর আজই হলো প্রথম বৃষ্টি। এদিকে ঝড়ো হাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অনেক স্থানেই সামান্য অথবা হালকা বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও আবার অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হচ্ছে বজ্রবৃষ্টিও বলেও আজ শনিবার বিকেল চারটায় পূর্বাভাসে এমনটাই জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমারখালীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com