মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
২০ মার্চের মধ্যে সব প্রাথমিক শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ

২০ মার্চের মধ্যে সব প্রাথমিক শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক-  আগামী ২০ মার্চের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে করোনার টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে এ নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি এ নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোভিড -১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে ‘সুরক্ষা’ অ্যাপে বয়স নির্বিশেষে সব শিক্ষককে রেজিস্ট্রেশনের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্নিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীকে আগামী ২০ মার্চের মধ্যে কোভিড-১৯ টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিদিন কতজন শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন, তা বেলা ২টার মধ্যে অধিদফতরে পাঠাতে হবে।

জানা গেছে, গত ১১ মার্চ পর্যন্ত ২ লাখ ১২ হাজার প্রাথমিক শিক্ষক-কর্মচারী করোনার টিকা গ্রহণ করেছেন। বাকি শিক্ষক-কর্মচারীদের এখন ২০ মার্চের মধ্যে করোনার টিকা গ্রহণ করতে হবে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করার নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com