সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
উদ্ধার ও অগ্নি নির্বাপনের কৌশল রপ্ত করলো স্কাউটরা সমাবেশের ৩য় দিনে

উদ্ধার ও অগ্নি নির্বাপনের কৌশল রপ্ত করলো স্কাউটরা সমাবেশের ৩য় দিনে

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের ১৪তম আঞ্চলিক স্কাউট সমাবেশ ২০১৮, ৩য়দিনে স্কাউটরা উদ্ধার ও অগ্নি নির্বাপন মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন মোঃ সোলায়মান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর। মহড়া পরিচালনা করেন জিহাদ মিয়া, ওয়ার হাইজ ইন্সফেক্টর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর। স্কাউটরা যে কোন দূর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুঁটে চলবে অব্যাহতভাবে।

এছাড়াও স্কাউটরা নানা চ্যালেঞ্জ, ইভেন্টে প্রতিযোগিতা করে যেমনঃ শরীর চর্চা, তাঁবু কলা অর্থাৎ তাবুঁর সংসার, হাইকিং অর্থাৎ অজানার উদ্দেশ্য যাত্রা, অনুমান ও পর্যবেক্ষন, ফানি ম্যাচ, সাধারণ জ্ঞান, পাইওনিয়ারিং, ফাস্ট এইড, অবস্ট্যাকল, দেখি ও শিখি, ট্রুপ মিটিং অর্থাৎ স্কাউটরা তাদের প্রতিষ্ঠানে কিভাবে কার্যক্রম পরিচালনায় অংশগ্রহন করবে, ক্যাম্প ফায়ার ইত্যাদি। উক্ত সকল চ্যালেঞ্জ-এ স্কাউটরা সাব-ক্যাম্প ভিত্তিক ব্যবহারিকভাবে তারা এইসব চ্যালেঞ্জ-এ অংশগ্রহণ করে। এবারের সমাবেশের থিম হলোঃ “স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি” চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্র: স্কাউটার আওলাদ মারুফ, উডব্যাজার

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com