ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

নওগাঁর মান্দা বৈশিংগ্রামে শ্লীলতাহানির অভিযোগে সালিস স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় আদালতে মামলা

উজ্জ্বল কুমার সরকার

নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সালিস বৈঠকে এক যুবককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও সালিসে উপস্থিত মাতবরদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক শিশ মোহাম্মদ (৩৪) নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের শফি উদ্দিন প্রামাণিকের ছেলে। অন্যদিকে যুবক শিশ মোহাম্মদের বিরুদ্ধে ওই নারীও মান্দা থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ অক্টোবর শিশ মোহাম্মদ নিজের ভোগদখলীয় জমিতে আমন ধানে সেচ দিচ্ছিলেন। অন্য জমিতে সেচ দেওয়ার কথা বলে সন্ধ্যার দিকে একই গ্রামের আব্দুস সালাম শাহের বাড়িতে তাঁকে ডেকে নেওয়া হয়। 

সেখানে আব্দুস সালামের নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ তুলে তাঁকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন স্থানীয় লোকজন।

পরে ওই রাতেই ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্য হারুন অর রশীদ, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মালসহ স্থানীয় মাতবরদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠকে শিশ মোহাম্মদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। 

জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও জনতা ব্যাংকের সতিহাট শাখার দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শাকিলা বিবি।

শাকিলা বিবি বলেন, পূর্ববিরোধের জেরে তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে আটকে মারধর করা হয়েছে। পরে সালিসে দুই লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে তাঁর স্বামী নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন।

শাকিলা বিবির অভিযোগ, ওই মামলা থেকে বাঁচতে মাতবরদের প্ররোচনায় ওই নারী শুক্রবার (৩০ অক্টোবর) তাঁর স্বামীর বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

সালিসে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আব্দুল মতিন মাল। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সদস্য হারুন অর রশীদসহ এলাকার লোকজন আগে থেকেই উপস্থিত ছিলেন। পরে তিনি তাঁদের সঙ্গে যোগ দেন। সালিসে যুবককে দুই লাখ টাকা জরিমানা করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আব্দুল মতিন মালের উপস্থিতিতে সালিস বৈঠক হয়েছে। তিনি নিজেও সেখানে ছিলেন। আব্দুল মতিনসহ সালিসে উপস্থিত মাতবরেরা ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়ে তাঁর কাছে জমা দিয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নারীর শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় শিশ মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় শিশ মোহাম্মদও আদালতে পৃথক দুটি মামলা করেছেন। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিশন বাংলা ২৪

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দা বৈশিংগ্রামে শ্লীলতাহানির অভিযোগে সালিস স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ায় আদালতে মামলা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত