শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
প্রেমিকের কারনে গলায় ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের কারনে গলায় ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
প্রেমিকের উপর অভিমান করে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। অতিরিক্ত পুলিশ সুপারের পরিদর্শন।
ফাঁস দেয়া শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী রামশীল গ্রামের কাঠমিস্ত্রী রিপন বালার মেয়ে ও রামশীল স্কুলের দশম শ্রেণির ছাত্রী নমিতা বালার (১৫) সাথে একই এলাকার নির্জন চৌধুরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুল ছাত্রী নমিতা বালার মা মিতু বালা জানান, বৃহস্পতিবার বিকেলে বখাটে নির্জন চৌধুরী আমার মেয়ে নমিতার সাথে দেখা করতে আসে। দীর্ঘ সময় নমিতা বাড়ি না আসায় আমার ছেলে হৃদয় ও মিলনকে দিয়ে নমিতাকে ডাকতে পাঠাই। তারা ডাকতে গিয়ে দেখতে পায় নমিতার সাথে নির্জনের সাথে ঝগড়া হচ্ছে।

নির্জন ঝগড়ার ঘটনা কাউকে না বলার জন্য ভাই হৃদয়কে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ভাইকে হুমকি ধামকি দেয়ার কারণে প্রেমিক নির্জন চৌধুরীর উপর অভিমান করে তার মেয়ে নমিতা সন্ধ্যায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন নমিতাকে নামিয়ে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস নমিতাকে মৃত ঘোষণা করেন। ডা. রাজু বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা গিয়েছিল।

খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার, আগৈলঝাড়া থানা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম হাসপাতালে গিয়ে রোগীর স্বজনদের সাথে কথা বলে ময়না তদন্তের জন্য নমিতার লাশ রাতেই থানায় নিয়ে যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com