মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
আগৈলঝাড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে প্রশাসনের সংবর্ধণা প্রদান

আগৈলঝাড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ১৬ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে প্রশাসনের সংবর্ধণা প্রদান

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুবর্ণ জয়ন্তী উৎসবে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন অধ্য সরদার আকবর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, ভাইস চেয়ারম্যান মলিানা রানী রায় বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু। সংবর্ধনা সভায় ’৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীদের সাথে সম্মুখ যুদ্ধে উপজেলার ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের বিশেষ সন্মাননা প্রদান করা হয়। প্রশাসনের সংবর্ধিত উপজেলার শহীদ পরিবারগুলো হলো দণি গৈলা গ্রারে সিপাহী শহীদ আলাউদ্দিন, ওই গ্রামের শহীদ নুরুল ইসলাম হাওলাদার, মধ্য শিহিপাশা গ্রামের শহীদ আ. মান্নান মোল্লা (লাশ পাওয়া যায়নি), সেরাল গ্রামের শহীদ সিরাজুল ইসলাম (লাশ পাওয়া যায়নি), ভাল্লুকশী গ্রামের শহীদ আব্দুল মান্নান খান, বাশাইল গ্রামের শহীদ গোলাম মাওলা, ছোট বাশাইল গ্রামের শহীদ সেকেন্দার আলী বেপারী (লাশ পাওয়া যায়নি), বাশাইল গ্রামের শহীদ আব্দুল আজিজ শিকদার (লাশ পাওয়া যায়নি), বসুন্ডা গ্রামের শহীদ আব্দুল হক হাওলাদার, চেংগুটিয়া গ্রামের শহীদ আমীর আলী খান (লাশ পাওয়া যায়নি), পয়সা গ্রামের শহীদ সামসুল হক (লাশ পাওয়া যায়নি), ফুল্লশ্রী গ্রামের শহীদ মুনসুর আহমেদ (লাশ পাওয়া যায়নি), চাঁদত্রিশিরা গ্রামের শহীদ তৈয়ব আলী বক্তিয়ার, বেলুহার গ্রামের শহীদ কাজী আব্দুস সালাম (লাশ পাওয়া যায়নি), রত্নপুর গ্রামের শহীদ ফজলুল হক হাওলাদার (লাশ পাওয়া যায়নি), বরিয়ালী গ্রামের শহীদ বিডিআর মহসীন আলী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com