মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
আর হরতাল নয়: হেফাজত

আর হরতাল নয়: হেফাজত

নিজস্ব প্রতিবেদক- 

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। রোববার (২৮ মার্চ) এ কথা জানান তিনি।

আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম। হেফাজতের কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান মহাসচিব নুরুল ইসলাম। তিনি বলেন, হামলাকারীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। হামলায় আহতদের চিকিৎসার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে আটককৃতদের মুক্তির দাবিও জানান তিনি।

নুরুল ইসলাম আরো বলেন, নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও গ্রেপ্তারদের মুক্তি এ দাবিগুলো যদি সরকার পূরণ না করে তাহলে তারা দু’দিন পর পরবর্তী কর্মসূচি দেবেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com