বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বাইকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা!

বাইকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। চলমান করোনা পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এই সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার বিআরটিএর এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়াও, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com