ঢাকা    শুক্রবার, ০১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ময়মনসিংহে পুলিশ কন্সটেবলের আত্মহত্যা

ময়মনসিংহে পুলিশ কন্সটেবলের আত্মহত্যা
ময়মনসিংহে নূর আলম (৩৫) নামে এক পুলিশ কন্সটেবল আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে নগরীর কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। গত শনিবার রাতে নগরীর জামতলা পোড়াবাড়ি এলাকার বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী জানান, নূর আলমের স্ত্রী তার দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলো। শনিবার সকাল থেকে সে থানায় ডিউটিতে যায়নি। পরে সন্ধ্যায় ওসি খোঁজ নিতে তার বাসায় এক পুলিশ সদস্যকে পাঠান। তিনি বাসার দরজা বন্ধ দেখে ও কোনও সাড়া শব্দ না পেয়ে থানায় ফোন করেন। পরে ওসি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী নিয়ে দরজা ভেঙে বাসায় প্রবেশ করেন। এ সময় নূর আলমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। সে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সুসাইড নোটে উল্লেখ করা আছে যে, আমার মৃত্যুর জন্য আমার বউ দায়ী নয়। আমার সংসারে অভাব অনটনের জন্যই আমি আত্মহত্যা করেছি।’
পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্ত শেষে বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০১ মে ২০২৬

ময়মনসিংহে পুলিশ কন্সটেবলের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত