বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

আগৈলঝাড়ায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

আগৈলঝাড়ায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় করোনায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মৃত্যুবরনকারী মুক্তিযোদ্ধার লাশ দাফন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের সদস্যরা।
উজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারহাজার বরিয়ালী গ্রামের মৃত সোবাহান সেরনিয়াবাতের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেরনিয়াবাত (৭৯) করোনায় আক্রান্ত হয়ে সোমবার খুলনা শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেরনিয়াবাতের লাশ খুলনা থেকে নিজ বাড়িতে আনা হলে উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার নেতেৃত্বে পুলিশের একটি চৌকস দল বারহাজার বরিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করেন। রাষ্ট্রিয় রাষ্ট্রিয় মর্যাদা শেষে স্বেচ্ছাসেবী সংগঠন বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধার জানাজা ও লাশ দাফন সম্পন্ন করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com