বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
নোয়াখালীতে ভাইয়ের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন!

নোয়াখালীতে ভাইয়ের ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছোট বোন!

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ভাইয়ের ধর্ষণে ছোট বোন (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলায়। ঘটনায় মামলা দায়েরের একমাস পর অভিযুক্ত বড় ভাই বাহারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে বাহারকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. মহিবউল্ল্যাহ তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

কবিরহাট থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, কিশোরীটির মা নেই। বাবা শারীরিক প্রতিবন্ধী। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন। কিশোরীর বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাহার গত ৩-৪ বছর ধরে ছোট বোনকে ধর্ষণ করেছেন। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি কাউকে জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ২৩ মার্চ তার চাচি তাকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে। কিশোরীটি বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে গত ২৪ মার্চ বাহারের বিরুদ্ধে কবির হাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বলেন, মামলা দায়েরের পর বাহার পলাতক ছিল। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিল। পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বাহারকে ইটভাটা থেকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে নোয়াখালী নিয়ে আসে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com