সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

চাকরিতে প্রবেশের বয়স ৩২ না হলেও কেউ ক্ষতিগ্রস্ত হবে না

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদক: করোনার মহামারীর কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা না হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। যাদের বয়স ৩০ বছর পার হয়ে গেছে তারাও যেন আবেদন করতে পারেন সেভাবেই সব প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এসব কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার একটি দাবি তোলা হয়েছে। তবে সেটি এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব হবে না। তবে আমরা চাকরিতে প্রবেশের বয়স ছয় মাস বৃদ্ধি করেছি। এটি বহাল রয়েছে। করোনার কারণে যাদের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে তারা যেন সুযোগ পান সেই ব্যবস্থা করা হয়েছে।

ফরহাদ হোসেন বলেন, করোনা মহামারী শুরুর আগে যে সার্কুলারগুলো হয়েছে, সেগুলোতে আবেদনের সময় প্রার্থীদের বয়স যত ছিল, সেটিই থাকবে। আমরা চাকরি প্রত্যাশীদের এই সুযোগটি দেব। আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলেছি। ফলে চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা না হলেও চাকরিপ্রত্যাশীদের কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর যে দাবি সেটি নিয়ে আলোচনা করার সুযোগ এই মুহূর্তে নেই। আমরা আগে করোনা মহামারী থেকে বেরিয়ে আসি। তারপর এই বিষয়টির একটি সুন্দর সমাধান করবো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com