শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পটুয়াখালীতে দরিদ্রদের মাঝে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ

পটুয়াখালীতে দরিদ্রদের মাঝে আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিকালে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে গতকাল শনিবার বিকালে পটুয়াখালীর লোহালিয়া খেয়াঘাট এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা নিজ উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরন করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র দিনমজুর, রিক্সা ও অটোরিক্সা চালক, ছিন্নমূল ও পথচারী শতাধিক রোজাদারের মাঝে এই ইফতার বিতরন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, জনতা কলেজের অধ্যাপক মো. নাসির র্মধা, জেলা যুবলীগ নেতা মো. অসীম মৃধা, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালূকদার, সদস্য জাকারিয়া হৃদয়সহ বিভিন্ন মিডিয়ার গনমাধ্যম কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

এ বিষয়ে সুলতান আহমেদ মৃধা বলেন, এই করোনা মহামারিকালে কর্মহীন হয়ে পড়েছে বহু খেটে খাওয়া মানুষ। অনেক মানুষ রোজা রাখার চেষ্টা করে। সেইসকল রোজাদারদের জন্য এই আয়োজন। এই করোনার সময় পবিত্র মাহে রমজানে পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে আসছে। সামনে অসহায় মানুষের মাঝে ব্যক্তিগতভাবে সাধ্যের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com