বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ভোলায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

ভোলায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ভোলায় দীর্ঘদিন ধরে পেটের ব্যথা সহ্য করতে না পেরে মালা আক্তার (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মালা আক্তার ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলাকোপা গ্রামের মো. মাইন উদ্দিনের মেয়ে।

শনিবার (২৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, মালার দীর্ঘদিন ধরে পেটে ব্যথা ছিল। তার বাবা স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ালেও ভালো হয়নি। রিকশাচালক বাবার পক্ষে উন্নত চিকিৎসা করানোও সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে তার ব্যথা বেড়ে যায়। পরে ব্যথা সহ্য করতে না পেরে রাত ৮-৯টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com