সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আগামী নির্বাচনে মধ্যস্থতার প্রয়োজন নেই: বার্নিকাট

আগামী নির্বাচনে মধ্যস্থতার প্রয়োজন নেই: বার্নিকাট

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কারও মধ্যস্থতার প্রয়োজন নেই বলে জনিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

আজ রবিবার বিকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন রাষ্ট্রদূত।

 মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় যুক্তরাষ্ট্র। বলেন, সামনের নির্বাচনের জন্য কারও মধ্যস্থতার প্রয়োজন নেই।

বার্নিকাট বলেন, বাংলাদেশে আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।

 মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমার মতো আপনারাও গণতন্ত্রের মধ্যে আছেন। গণতন্ত্রের খাতিরে কথা বলার স্বাধীনতা ও জমায়েত হওয়ার অধিকারকে গুরুত্ব দিতে হবে।

এর আগে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে উল্লেখ করে বার্নিকাট বলেন, সেজন্য সামনের নির্বাচনেও কারও মধ্যস্থতার প্রয়োজন নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com