শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গলাচিপায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

গলাচিপায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি ও পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। গলাচিপা থানার অফসার-ইন চার্জ শওকত আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের সোবাহান আকনের ছেলে মনির হোসেন আকন (৩৫) মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। অপর দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের মো. শাহজাদা তালুকদারের ছেলে ও পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান (১৪) পাশের বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু বরণ করেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জেবিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com