বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
পটিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, জেলহাজতে যুবক

পটিয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, জেলহাজতে যুবক

নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় এক বখাটে কর্তৃক প্রেমের ফাঁদে ফেলে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ ষোড়শী এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করে ৫ মাসের অন্তসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার আমির হোসেন (২২) নামের এ যুবককে গ্রেফতারের পর পুলিশ আদালতে প্রেরন করলে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। সে উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ওসমানপাড়া এলাকার মৃত আবু তৈয়বের ছেলে। তার আগে কিশোরীর মা যুবকটিকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাঈদগাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ওসমানপাড়া এলাকার  আমির হোসেন (২২) একই গ্রামের তেতুলতল এলাকার এক ষোড়শী তরুণীকে ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পটিয়া থানা ওসি রেজাউল করিম মজুমদার জানান, ‘আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে আদালত আসামীকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com