সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
শিমুলিয়ায় চলছে ১৪ ফেরি, স্বস্তিতে পদ্মা পার হচ্ছেন ঘরমুখো মানুষ

শিমুলিয়ায় চলছে ১৪ ফেরি, স্বস্তিতে পদ্মা পার হচ্ছেন ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও এবার একেবারে ভিন্ন চিত্র। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে এই রুটে ১৪টি ফেরি চলাচল করছে। নিয়মিত ফেরি চলাচল করায় যাত্রীদের তেমন ভিড় আর নেই। তবে ঘাটে তিন শতাধিক পণ্যবাহী গাড়ি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে ঘাটে নিয়মিত ফেরি ভিড়ছে। মালবোঝাই ট্রাক, পিকআপ ভ্যান ও ব্যক্তিগত গাড়ি নিয়ে একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে। নিয়মিত ফেরি চলায় নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে পেরে খুশি দক্ষিণবঙ্গের যাত্রীরা।

এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে আজও অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। ঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার ওপর ব্যারিকেট দিয়ে রেখেছে তারা। ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না যাত্রবাহী কোন পরিবহন। তাই ১ কিলোমিটার হেঁটে যাত্রীরা মালমাল হাতে, মাথায় নিয়ে পরিবার পরিজন নিয়ে উঠছেন ফেরিতে। তবে ফেরিতে গণপরিবহন, প্রাইভেট কার যাচ্ছে না। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি কোনো পরিবহনের সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে। ফেরি বেশি থাকায় অনেকটা স্বস্তিতেই পদ্মা পার হচ্ছেন ঘরমুখী মানুষ।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, এ মুহূর্তে ঘাটে ১৪টি ফেরি চলছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাটে মানুষের কোন জটলা নেই। ঘাটে ব্যক্তিগত কোন পরিবহনও নেই। তবে ৩ শতাধিক মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com