শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঢাকা উত্তরে ভ্রাম্যমাণ আদালতের ৩ লক্ষাধিক টাকা জরিমানা

ঢাকা উত্তরে ভ্রাম্যমাণ আদালতের ৩ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকায় করোনাভাইরাস তথা কভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুদ রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে (ভ্রাম্যমাণ আদালতে) মোট ২০টি মামলায় সর্বমোট ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ সোমবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নাইন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৫১ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা, এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১৬ হাজার টাকা এবং ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২০টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩ লাখ ১২ হাজার টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় বলে ডিএনসিসি জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com