সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

২৩-২৪ মে লঘুচাপ সৃষ্টি, সুপার সাইক্লোনের আশঙ্কা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক: ২৩ (রবি) বা ২৪ মে (সোমবার) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি ঘূর্ণিঝড়টি বাংলাদেশেও আঘাত করতে পারে।

বুধবার (১৯ মে) সকালে আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, ‘বঙ্গোপসাগরে ২৩ বা ২৪ মে লঘুচাপটি তৈরি হতে পারে। লঘুচাপের পরে নিম্নচাপ হতে হবে, তারপরে এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে হবে। এটির সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার।’

তিনি আরও বলেন, ‘যেখানে লঘুচাপটি তৈরি হয় এবং এই সময় যে ঘূর্ণিঝড়গুলো হয়, তা ভারতীয় উপকূল দিয়ে অতিক্রম করে, না হয় বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রম করে। বাংলাদেশ কিংবা ভারত- ঘূর্ণিঝড়টি দুই দেশের ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখনই আসলে বলা ঠিক হবে না, এটা কোন অঞ্চল দিয়ে অতিক্রম করবে। আবার অনেক সময় ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করে।’

আরিফ হোসেন বলেন, ‘২৩ বা ২৪ মে লঘুচাপ তৈরি হওয়ার পরে সেটার গতি কেমন হবে, তার ওপর নির্ভর করবে উপকূলে কবে নাগাদ আসবে। আগে লঘুচাপ তৈরি হোক, তারপর বলবো, কবে নাগাদ এটা উপকূলে আঘাত করতে পারে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com