মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
উৎসবের আমেজে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

সাদেকা হালিমের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে সাবেক তথ্য কমিশনার ও সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে নিয়োগ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়ার পক্ষে আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান এ রিট দায়ের করেন।

রিটকারী আইনজীবী রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুষদটির ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়ার মেয়াদ শেষ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২৪ (এল) মোতাবেক ড. সাদেকা হালিমকে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ প্রদান করে। সিন্ডিকেটের ওই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গত ৩০ জুন থেকে ছুটিতে যান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গত ২ জুলাই থেকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com