বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী প্রেমিকের বাড়ীতে পাঁচ সন্তানের মায়ের অনশন

পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী প্রেমিকের বাড়ীতে পাঁচ সন্তানের মায়ের অনশন

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে পাঁচ সন্তানের এক জননী। ওই নারীর নাম মোসাঃ মুক্তা বেগম (৩৫)। এমন ঘটনা প্রকাশের পর থেকে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের মৃধা বাড়ীতে উৎসুক মানুষে ভীড় জমে।  তবে বৃহস্পতিবার থেকে ওই নারীর সন্ধান মিলছেনা।

স্থানীয়রা জানান, স্বামীর চট্টগ্রামে চাকুরির সুযোগে  প্রতিবেশি মোঃ দলু উদ্দিনের ছেলে রুবেল মৃধার সাথে পরকীয়ায় জড়িয়ে পরে মুক্তা। রুবেল পটুয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। কিছু দিন না যেতেই রুবেল-মুক্তা ওই ইউনিয়নের আমতলা বাজারের ভাড়া বাসায়  একই সাথে বসবাস শুরু করেন। এতে মুক্তা গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু রুবেলের অনুরোধে দুই মাসের ভ্রুন নষ্ট করে দেয় মুক্তা। এ সম্পর্কের সূত্র ধরে মুক্তা রুবেল মৃধা’র বাড়ীতে অবস্থান নেয় এবং অনশন শুরু করে। এসময় রুবেলের পরিবারের কাছে মুক্তা বিয়ের দাবি জানায়।

এসময় রুবেল মৃধার পক্ষ নিয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম মুক্তা ও তার স্বামী সবিরকে ভয়-ভীতি দেখায়। পরদিন সকালে মুক্তার স্বামী সবির রুবেল মৃধার বাড়ীতে গিয়ে স্ত্রীকে নিজ বাড়ীতে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়।  এরপর থেকেই মুক্তা নিখোঁজ হয় বলে দাবি করেন স্থানীয়রা। এরপর উধাও হয় প্রেমিক রুবেল মৃধাও।

রুবেলের মা রোমেনা বেগম বলেন, ছেলেকে ওই পথ থেকে ফিরে আসতে অনুরোধ করেছি, কিন্তু শোনেনি। এ প্রসঙ্গে যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন-আমার বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। এ বিষয় আমি কিছুই জানিনা ।

দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন বলেন,  ঘটনাটি আমার জানা নেই । এ বিষয় কোন অভিযোগ পাইনি, আমি এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com