বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

আগৈলঝাড়ার ৩নং বাগধা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আগৈলঝাড়ার ৩নং বাগধা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৩নং বাগধা ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ ২৪ মে সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকে অনুষ্ঠিত সভায় ২০২১-২০২২ অর্থ বছরে ২ কোটি ১৭ ল ১০ হাজার টাকার বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি। বাজেটে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ১৭ ল ১০ হাজার টাকা ও বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৬ ল ৬০হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। বাজেটে বসতবাড়ির ওপর কর, লাইসেন্স ও পারমিট ফি’সহ গুরুত্বপূর্ন খাতে আয় ধরা হয়েছে এবং বিভিন্ন জনকল্যানমূলক কাজে ব্যয় ধরা হয়েছে। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি’র সভাপতিত্বে বাজেট সভায় উপস্থিত ছিলেন, সকল ইউপি সদস্য, সচিব, শিক্ষক, ব্যাবসায়ি প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com