শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাসটিও জব্দ করা হয়েছে। শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জিয়াউল হক। এর আগে শুক্রবার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনি বাসে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ওই তরুণী। পথে মধ্যে ফাঁকা রাস্তায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই ৬ ব্যক্তি। পরে মিনি বাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ সদস্যরা ৬ ব্যক্তিকে তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক করে। এসময় বাসটিও জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়।

আশুলিয়ায় থানার ওসি (তদন্ত) বলেন, ভুক্তভোগী তরুণী বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় যাচ্ছিলেন। পরে সকল যাত্রীকে গন্তব্যে যাওয়ার আগেই নামিয়ে দেন বাসের চালক-হেলপার। তারা ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নবীনগর নিয়ে আসেন। এ সময় বাসের জানালা-দরজা বন্ধ করে ভুক্তভোগী তরুণীকে দলবেঁধে ধর্ষণ করে বাসের চালক, হেলপারসহ ৬ জন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com