শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট

ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট

নিজস্ব প্রতিবেদক: সিলেটে আবারও মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। রোববার (৩০ মে) ভোররাত ৪টা ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা কত ছিলো তা এখনো জানা যায়নি। এর আগে গতকাল শনিবার (২৯ মে) পাঁচ ঘন্টার মধ্যে ৬ দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। আতঙ্কের শুরু শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে। হঠাৎই মৃদু ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট নগরীসহ আশেপাশের এলাকা। এরপর সকাল ১০টা ৫০ মিনিটে আবারও হয় ৪.১ মাত্রার ভূ-কম্পন। পরবর্তী ৪০মিনিট পর সকাল সাড়ে এগারোটায় ও দুপুর ২টায় আরও চারবার ছোট-বড় ঝাঁকুনিতে বেড়ে যায় আতংক। এ অঞ্চলে প্রকৃতির এমন বৈরী আচরণে স্তব্ধ নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, ভূকম্পনগুলোর উৎপত্তিস্থল সিলেটে। যার বিস্তার ডাউকি প্লেটের খুব কাছাকাছি হওয়ায় বড় ধরনের ঝুঁকিতে উত্তরপূর্বের এই জনপদ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com