বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ইন্দুরকানীতে ছবি তুলতে এসে স্কুলছাত্রী ধর্ষণের শিকার ॥ ধর্ষক আটক

ইন্দুরকানীতে ছবি তুলতে এসে স্কুলছাত্রী ধর্ষণের শিকার ॥ ধর্ষক আটক

জেলা প্রতিনিধি নাজমুছ ছালেহিন: পিরোজপুরের ইন্দুরকানীতে ছবি তুলতে এসে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক মাসুম (৩০)কে শনিবার বিকেলে উপজেলার দক্ষিন ইন্দুরকানী এলাকা ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ আটক করেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পার্শবর্তী মোড়েলগঞ্জ উজেলার চরহোগলাবুনিয়া মমিনউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী তার স্কুলের জন্য ছবি তুলতে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজারে আসেন। তখন ওই স্কুলছাত্রী একই এলাকার প্রেমিক মোয়াজ্জেম খানের ছেলে তরিকুল ইসলামের সাথে দেখা করেন।

এ সময় তরিকুলের খালাতো দুলাভাই দক্ষিন ইন্দুরকানী গ্রামের আ. রহমান হাওলাদারের ছেলে দুই সন্তানের জনক মাসুম হাওলাদার তাদেরকে দেখে তার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য বলে তরিকুলকে আগে পাঠিয়ে দেয়। কিন্তু স্কুুল ছাত্রীকে মাসুম নিজের বাড়ীতে না নিয়ে দক্ষিন ইন্দুরকানীর জব্বার মৃধার ছেলে এনামুল মৃধার বাড়ীতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। ঐ স্কুলছাত্রী দুই দিন পর কৌশলে অন্য একজনের ফোন দিয়ে কল করে তার প্রেমিক তরিকুলকে বিষয়টি জানালে তরিকুল স্কুল ছাত্রীর স্বজনদের জানান।

পরে স্কুল ছাত্রীর মামা রফিকুল ইসলাম ইন্দুরকানী থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে এনামুলের বাড়ী থেকে তাকে উদ্ধার করেন। স্কুল ছাত্রীর নানী জানান, আমার নাতনী এতিম। ছোট বেলায় মা মারা গেছে। বাবা অন্যত্র বিবাহ করে চট্টগ্রামে থাকে। আমার নাতনী ছবি তুলতে এসে বাড়ীতে না গেলে অনেক খোঁজাখুঁজির দুই দিন পরে তরিকুলের মাধ্যমে জানতে পারি তাকে আটকে রাখা হয়েছে। তখন পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করি। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক মাসুমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com