শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রংপুরে মসজিদের সামনে ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

রংপুরে মসজিদের সামনে ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:  রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় কেরামতিয়া মসজিদের সামনে ডাস্টবিনে দুই দিনের এক মেয়ে নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে স্থানীয়রা একটি ডাস্টবিনে নবজাতককে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ নবজাতককে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেছে। শিশুটির ঠোঁট কাটা। নবজাতকের অভিভাবকের সন্ধান করা হচ্ছে। এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com