বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
স্মার্ট ফোন কিনে না দেওয়ায় ফুলবাড়ীতে স্কুলছাত্রের আত্মহত্যা

স্মার্ট ফোন কিনে না দেওয়ায় ফুলবাড়ীতে স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ফুলবাড়ীতে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে রানা মিয়া (১৫) নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে এদূঘর্টনা ঘটে। নিহত কিশোর ঐ গ্রামের দিনমজুর নাছির উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কিশোর কিছুদিন ধরে তার দরিদ্র বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেবার জন্য আবদার করে আসছিল। দরিদ্র দিনমজুর পরিবারটি স্মার্ট ফোন কিনে ছেলের দাবি পূরণে অপরাগতা প্রকাশ করে। এতে করে মনের দুঃখে রানা মিয়া ৩ জুন বুধবার রাতে পরিবারের অজান্তে নিজ ঘরে ধরনার সাথে গঁলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে তার বাবা-মায়ের কাছে একটা স্মার্ট ফোন কিনে চেয়েছিল। দিনমজুর বাবা ছেলের আবদার পূরণ করতে পারেনি বলে ছেলেটি অভিমানে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com