বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
নাফ নদী থেকে এক নারী ও দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার

নাফ নদী থেকে এক নারী ও দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক নারী ও দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২জুন) দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় নাফ নদী থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ গুলো উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে মৃতদেহ গুলো রোহিঙ্গার বলে ধারণা করছেন। নাফ নদী পার হতে গিয়ে তাদের মৃত্যু হতে পারে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় নাফনদীতে এক নারী ও দুই শিশুর মৃতদেহ পানিতে ভাসছে। এখবরের সাথে সাথে টেকনাফ থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পৌছে। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহ গুলো উদ্ধার করে।

ওসি জানান, মৃতদেহ গুলো থানায় এনে প্রাথমিকভাবে রোহিঙ্গাদের মৃতদেহ বলে শনাক্ত করা হয়েছে। পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে নাফ নদীতে নৌকা ডুবে বা অন্যকোন কারণ মারা যেতে পারে। উদ্ধারকৃত নারী মৃতদেহের বয়স আনুমানিক ৩০ এবং শিশু দুটির বয়স ৫ থেকে ৭বছর হতে পারে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, ওই সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত ইয়াবা সহ চোরাচালান ও রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটে। হয়তো ইয়াবার চালান আনার সময় অথবা অবৈধভাবে অনুপ্রবেশের সময় এসব নারী ও শিশুর মৃত্যু হতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com