রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
টাঙ্গাইলে আম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইলে আম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল ইসলাম জানান, ক্যানসার আক্রান্ত রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। উপজেলার হাতিয়া এলাকায় ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরও সাতজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com